শিক্ষার্থী
কল্যাণ দপ্তরের কার্যক্রম
জাতীয় সংসদে ২০১৬ সনের ৩১ নং আইনের ৯ এর (ড) নং ধারা অনুযায়ী ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ এর পরিচালক (শিক্ষার্থী কল্যাণ) নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। সংবিধির ৯(১) নং ধারা অনুযায়ী ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ এর পরিচালক (শিক্ষার্থী কল্যাণ) নিয়োগ দেয়া হয়েছে। শিক্ষার্থী কল্যাণ অফিস শিক্ষার্থীদের কল্যাণ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও সমন্বয় সাধন করে থাকে। হল কর্তৃপক্ষের সহযোগিতায় শিক্ষার্থীদের আবাসিক হলে আসন বণ্টন, স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিতকরণ, শারীরিক শিক্ষা, খেলাধুলা, সহশিক্ষা ও পাঠ্যক্রম কার্যক্রম সহায়তা প্রদান করে থাকে। শিক্ষার্থী কল্যাণ দপ্তরের পরিচালনায় বর্তমানে একজন পরিচালক ও একজন সহযোগী পরিচালক রয়েছেন.
শিক্ষার্থী
কল্যাণ দপ্তরের অধীনে পরিচালিত ক্লাবসমূহ
বর্তমানে
শিক্ষার্থী কল্যাণ দপ্তরের অধীনে মোট ১০ টি ক্লাব পরিচালিত হচ্ছে। ক্লাবগুলো
যথাক্রমেঃ ইউএফটিবি স্পোর্টস ক্লাব, ইউএফটিবি প্রোগ্রামিং ক্লাব, ইউএফটিবি ডিবেটিং ক্লাব, ইউএফটিবি কালচারাল ক্লাব, ইউএফটিবি স্টিম ক্লাব, ইউএফটিবি রোবোটিক্স ক্লাব, ইউএফটিবি ল্যাঙ্গুয়েজ ক্লাব, ম্যাথ স্কোয়াড, ইউএফটিবি সাইবার সিকিউরিটি ক্লাব ও ইউএফটিবি এআই কমিউনিটি। এই ক্লাবগুলো সারা
বছরব্যাপী বিভিন্ন খেলাধুলা, সহশিক্ষা ও পাঠ্যক্রম কার্যক্রম সহায়ক কার্যক্রম
পরিচালনা করে থাকে। প্রত্যেকটি ক্লাব পরিচালনায় পরামর্শ প্রদান করে ক্লাবের
কার্যক্রম গতিশীল রাখতে ক্লাবের সম্মানিত উপদেষ্টা মন্ডলী রয়েছেন। এই ক্লাবগুলো
শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, সহশিক্ষা ও পাঠ্যক্রম কার্যক্রম সহায়ক কার্যক্রম
পরিচালনার পাশাপাশি নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নতীকরনে অদৃশ্য সেতু
হিসেবে কাজ করে। শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা পালন করে।