তথ্য-প্রযুক্তি সেবা অফিস

ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (UFTB) এর আইসিটি সেবা অফিস একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সহজতর ও গতিশীল করার লক্ষ্যে ২০১৮ সালে প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম যেমনঃ শিক্ষার্থী ভর্তি ব্যবস্থাপনা, কোর্স রেজিস্ট্রেশন, ফলাফল প্রস্তুকরণ ও প্রকাশ সম্পূর্ণ অনলাইন ভিত্তিতে পরিচালিত হচ্ছে।

শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ প্রক্রিয়া আইসিটি সেবা অফিস এর তৈরিকৃত অনলাইন জব পোর্টালের মাধ্যমে সম্পাদিত হয়।  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে আইসিটি সেবা অফিস, সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের গুগল জি-স্যুট এবং অফিস ৩৬৫ অ্যাকাউন্ট সরবরাহ করেছে।  একাডেমিক, প্রশাসনিক, ক্যাম্পাস, হোস্টেল, ঢাকা গেস্ট হাউজ সহ বিশ্ববিদ্যালয়ের ব্যবহৃত সকল কম্পিউটার হার্ডওয়্যার, প্রিন্টার-স্ক্যানার, ফটোকপিয়ার, সিসিটিভি সিস্টেম, অ্যাটেনডেন্স সিস্টেম, অডিও ও ভিডিও কনফারেন্সিং সিস্টেম, ইমেইল সার্ভিস সাপোর্ট, বিশ্ববিদ্যালয়ের ব্যবহৃত সফটওয়‍্যার, ওয়েব পোর্টাল সমূহ ও পূর্ণাঙ্গ নেটওয়ার্ক এর ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণ আইসিটি সেবা অফিসের মাধ্যমে পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়ের নিজেস্ব ডাটা সেন্টারের মাধ্যমে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, নগর কার্যালয়, শিক্ষার্থীদের হলসমূহে আইসিটি সেবা সংশ্লিষ্ট সার্ভিস প্রদান করা হচ্ছে।  ইউএফটিবি এর সকল কার্যক্রম সঠিকভাবে এবং দ্রুততার সাথে সম্পন্ন করতে এবং স্মার্ট ক্যাম্পাস গড়ে তুলতে ইউনিভার্সিটির নিজস্ব তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক আইসিটি অবকাঠামো, সিস্টেম অটোমেশন, ভার্চুয়ালয়াইজেশন, এবং সফটওয়‍্যার তৈরি ও আপগ্রেডেশন প্রক্রিয়া চলমান আছে।