গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে ইউনিভার্সিটি অব
ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের ডেটা
সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত "DSE Day Programming Contest 2026" অনুষ্ঠিত হয়
বিভাগটির ডিপ লার্নিং ল্যাবে। বিভাগের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই
প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ২০টি দল
অংশগ্রহণ করে।
যুক্তি, সমস্যা সমাধানের দক্ষতা ও প্রোগ্রামিং সক্ষমতা যাচাইয়ের এই
প্রতিযোগিতায় দলগুলোকে ৪ ঘণ্টায় মোট ১৮টি সমস্যা সমাধানের জন্য দেওয়া হয়।
প্রতিযোগিতায় ১৮টির মধ্যে ১২টি সমস্যা
সমাধান করে চ্যাম্পিয়ন (১ম স্থান) হয় EdTE
(Educational Technology and Engineering) বিভাগের দল 'UFTB_BitsBlitz'। ১০টি সমস্যা সমাধান করে রানার্স-আপ (২য় স্থান) অর্জন করে SE (Software Engineering) বিভাগের দল 'i++_++i' এবং ৮টি সমস্যা সমাধান
করে ৩য় স্থান লাভ করে DSE বিভাগের দল 'Code Storm 0.2'।
পরবর্তীতে ২ নভেম্বর ২০২৬ তারিখে কালিয়াকৈর
উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত 'DSE
Day 2.0' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. আবুল
আলা ওয়ালিদ।