​‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর উদ্যোগে আজ ২০ জুলাই ২০২৬, সোমবার, বাদ যোহর একাডেমিক-০১ ভবনের মসজিদ প্রাঙ্গণে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান, প্রক্টর রাকিব হোসেন এবং পরিচালক (শিক্ষার্থী কল্যাণ) জনাব শারদ হাসান। এছাড়াও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে অংশগ্রহণ করেন।

​দোয়া মাহফিলে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি তাঁর বক্তব্যে শহীদদের আদর্শ ধারণ করে দেশ ও জাতির সার্বিক উন্নয়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

​বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই অনুষ্ঠানের তাৎপর্য আরও বৃদ্ধি করে