ইউএফটিবি-তে
বর্ণাঢ্য আয়োজনে সকল বিভাগে নবীন বরণ অনুষ্ঠিত
অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ইউনিভার্সিটি
অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ
(ইউএফটিবি)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের সকল বিভাগের
নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে 'ফ্রেশার্স রিসেপশন প্রোগ্রাম-২০২৬' অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই, ২০২৬) সকালে গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসে ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং, এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং এবং ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
বিভাগের নবীন শিক্ষার্থীদের জন্য স্ব-স্ব বিভাগের ব্যবস্থাপনায় পৃথক পৃথক
ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সব কটি বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থেকে নবীনদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের
মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। বিভাগীয় অনুষ্ঠানগুলোতে সভাপতিত্ব
করেন সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক
ড. মোহাম্মদ আবু ইউসুফ নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা জানিয়ে বলেন, "নতুন প্রজন্মকে কঠোর অধ্যাবসায় ও গবেষণার মাধ্যমে দেশকে
এগিয়ে নিতে হবে।"
অনুষ্ঠানগুলোতে স্ব-স্ব বিভাগের শিক্ষকবৃন্দ নতুন
শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কারিকুলাম, ল্যাবরেটরি সুযোগ-সুবিধা এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন
সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
দিনব্যাপী আয়োজিত এই ওরিয়েন্টেশন প্রোগ্রামগুলোতে
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের হল প্রভোস্ট, প্রক্টর, পরিচালক (শিক্ষার্থী কল্যাণ), শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন