ইউনিভার্সিটি
অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ-এর গবেষণা
ব্যবস্থাপনা কমিটির ১১তম সভা ১৮ নভেম্বর, ২০২৬ খ্রি. (বুধবার) সকাল ১০.০০টায় ও ১২তম সভা ২২ নভেম্বর, ২০২৬ খ্রি. (রবিবার) সকাল ১০.০০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক
ভবনের সভাকক্ষ-০১ এ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএফটিবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর
ও গবেষণা ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোক্তার আলী। গবেষণা ব্যবস্থাপনা
কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। ২০২৬-২৭ অর্থবছরে গৃহীত গবেষণা প্রস্তাবসমূহ
সম্মানিত শিক্ষকগণ উপস্থাপন করেন।
গবেষণা প্রস্তাবনায়
এডুকেশনাল টেকনোলজি, ইন্টারনেট অব থিংস, রোবটিক্স, ইমেজ প্রসেসিং, ফসলের রোগ শনাক্তকরণ, ভাষা প্রযুক্তি, লার্জ ল্যাংগুয়েজ
মডেল,
কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
এবং ডেটা সায়েন্স-এর মতো সমসাময়িক ও সম্ভাবনাময় গবেষণাক্ষেত্র গুরুত্ব পেয়েছে।
উপস্থাপিত
গবেষণা প্রস্তাবনাগুলো প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, বাস্তব সমস্যার সমাধান এবং জাতীয় উন্নয়নে অবদান রাখার সম্ভাবনাকে বিবেচনায় রেখে
প্রণয়ন করা হয়েছে। এসব গবেষণা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল, বহুমাত্রিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলতে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে