ইউএফটিবি উপাচার্যের সঙ্গে ম্যাথ স্কোয়াডের কার্যনির্বাহী সদস্যদের অনুপ্রেরণামূলক সাক্ষাৎ
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি,বাংলাদেশ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আবু ইউসুফ এর সঙ্গে আজ (২৮ আক্টোবর ২০২৫) সকালে উপাচার্যের কার্যালয়ে ইউনিভার্সিটির ম্যাথ স্কোয়াডের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ অনুপ্রেরণামূলক সাক্ষাৎ করেছে। এ সময় ম্যাথ স্কোয়াডের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আহবায়ক জনাব মো: মেহেদী হাসান ও জেনারেল এডুকেশন বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনাব সুজন চন্দ্র সূত্রধর উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ মাননীয় উপাচার্য-কে ম্যাথ স্কোয়াডের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় মাননীয় উপাচার্য ম্যাথ স্কোয়াডের উদ্যোগের প্রশংসা করেন এবং ক্লাবের অগ্রগতির বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। ম্যাথ স্কোয়াডের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ মনে করেন,এই অনুপ্রেরণামূলক সাক্ষাৎ ম্যাথ স্কোয়াডের সদস্যদের আরও উৎসাহ ও দায়িত্ববোধে উজ্জীবিত করেছে।