Resilience in the Information Domain: Tools to Address Misinformation and Disinformation on Social Media শীর্ষক সেমিনারে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ Keynote উপস্থাপন করেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) যৌথ আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। সেমিনারটি সভাপতিত্ব করেন মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ড্যান্ট, এমআইএসটি। সেমিনারটি সঞ্চালনা করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহজাহান মজিব, এনডিইউ, পিএসসি, এমআইএসটির সিএসই বিভাগের প্রধান।

Keynote উপস্থাপনে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপ লার্নিং প্রযুক্তি ব্যবহার করে তথ্যের বিভ্রান্তি শনাক্ত ও প্রতিরোধের সাম্প্রতিক গবেষণাসমূহ তুলে ধরেন। এছাড়া, Misinformation ও Disinformation প্রতিরোধে সচেতনামূলক কার্যক্রম ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।