বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নবনিযুক্ত মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।

০১ এপ্রিল, ২০২৬ (বুধবার) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ইউএফটিবি-এর উপাচার্য ইউজিসি চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ইউজিসি চেয়ারম্যানও এ সময় ইউএফটিবি উপাচার্যকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

এ সময় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ ইউজিসি চেয়ারম্যানকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

সাক্ষাৎকালে ইউজিসি চেয়ারম্যান ইউএফটিবি উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।