রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।
আজ সোমবার (২১ জুলাই ২০২৫) এক শোকবার্তায় মাননীয় উপাচার্য বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কর্মচারী ও বিমানসেনাসহ সংশ্লিষ্ট সকলের যে জানমালের ক্ষতি হয়েছে তা অপূরণীয়। আমরা এ ঘটনায় গভীরভাবে শোকাহত।” 
তিনি আরও বলেন, “এই দুর্ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান একটি নিরাপদ আশ্রয়স্থল—সেখানে এমন প্রাণঘাতী দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। 
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি পরিবার নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। একইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।