ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার বিষয়ে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক সিটির ইএটিএল ইনোভেশন হাবে শুক্রবার (১৮ জুলাই) শুরু হয়েছে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্স।
সম্মেলনের মূল লক্ষ্য ডেটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবনী ব্যবহারকে উৎসাহিত করা এবং এই প্রযুক্তিগুলোর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও নীতিনির্ধারণে ভবিষ্যতের দিকনির্দেশনা তৈরি করা।
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।
সম্মেলনে অংশ নিয়েছেন দেশ-বিদেশের খ্যাতিমান গবেষক, একাডেমিশিয়ান, নীতিনির্ধারক এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা