ভাইস-চ্যান্সেলর
মহোদয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে সার্বক্ষনিক প্রধান নির্বাহী কর্মকর্তা।
পদাধিকারবলে তিনি সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, অর্থ কমিটি, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ
কমিটির সভাপতির দায়িত্ব পালন করে থাকেন এবং উল্লেখিত কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর
ব্যবস্থা গ্রহণ করেন। ভাইস-চ্যান্সেলর সিন্ডিকেটের পূর্বানুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের
শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, বরখাস্ত অথবা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তিনি বিশ্ববিদ্যালয়ের
অনুমোদিত বাজেট বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকেন। সর্বোপরি তিনি বিশ্ববিদ্যালয়ের
একাডেমিক, প্রশাসনিক ও অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষা করেন এবং সংবিধি, বিশ্ববিদ্যালয় বিধি ও প্রবিধান দ্বারা নির্ধারিত অন্যান্য ক্ষমতা প্রয়োগ করেন।