ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর ডাটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ডিএসই) বিভাগের আয়োজনে শুরু হয়েছে ‘ডিএসই স্পোর্টস উইক ২০২৬’। গতকাল ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এ ক্রীড়া আয়োজনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএফটিবি এর মাননীয় উপাচার্য প্রফেসর
ড. মো. মোক্তার আলী। এ সময় ডিএসই বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্মানিত
শিক্ষক, ডিএসই বিভাগের শিক্ষার্থী এবং সাউথইস্ট ব্যাংক
পিএলসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিক
উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় ডিএসই স্পোর্টস উইক ২০২৬-এর বিভিন্ন প্রতিযোগিতা। শিক্ষার্থীদের
নিয়মিত একাডেমিক কার্যক্রমের পাশাপাশি খেলাধুলা, শারীরিক সক্ষমতা, দলগত চেতনা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের
লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।