শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদারে ইউএফটিবি ও
থাইল্যান্ডের ক্রির্ক ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক
পর্যায়ে শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তিগত সহযোগিতা
সম্প্রসারণের লক্ষ্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) এবং থাইল্যান্ডের ক্রির্ক
ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার
(০৭ জুলাই ২০২৬) বাংলাদেশ সময় দুপুর ১২:০০টায় (থাইল্যান্ড সময় দুপুর ১:০০টায়)
অনলাইন প্ল্যাটফর্ম গুগল মিটে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই সমঝোতা
স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানের
শুরুতে উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের পরিচয়পর্ব এবং স্বাগত বক্তব্য অনুষ্ঠিত
হয়। পরে ইউএফটিবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বিশ্ববিদ্যালয়ের
পরিচিতি তুলে ধরে সমঝোতা স্মারকের উদ্দেশ্য ও সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র
সম্পর্কে বক্তব্য প্রদান করেন। ক্রির্ক ইউনিভার্সিটির পক্ষে বক্তব্য রাখেন
বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক বিষয়ক ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. জারান মালুলিম।
তিনি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘমেয়াদি একাডেমিক ও গবেষণা সহযোগিতা জোরদারের
আশাবাদ ব্যক্ত করেন।
সমঝোতা
স্মারক স্বাক্ষরের পর উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভার্চুয়ালভাবে চুক্তিপত্র
বিনিময় করেন এবং চুক্তির আওতায় যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, একাডেমিক
সহযোগিতা,
আন্তর্জাতিক প্রকাশনা, প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিসহ ভবিষ্যৎ যৌথ
কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে
ক্রির্ক ইউনিভার্সিটির ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলেজের ডিন ড. জন ক্রিস্টোফার ওয়ালশ, আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলেজের সম্মানিত সদস্যবৃন্দ এবং
ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোলাবোরেশন সেল (NICC)-এর সদস্যরা অংশগ্রহণ করেন।
ইউএফটিবির
পক্ষে অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোলাবোরেশন
সেল (NICC)-এর পরিচালক এবং আইওটি অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং
বিভাগের সহকারী অধ্যাপক মো. তৌকির আহম্মেদ।
এই
সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য যৌথ গবেষণা, একাডেমিক বিনিময়, উচ্চশিক্ষা, প্রযুক্তিগত জ্ঞান ও উদ্ভাবন
বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সহযোগিতা বাংলাদেশ ও থাইল্যান্ডের উচ্চশিক্ষা ও গবেষণা
খাতে নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা
কার্যক্রমকে আরও গতিশীল করবে