জাতীয়
কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে
ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর উদ্যোগে ‘নজরুল বর্ষ’ উদ্যাপন
উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার
(১২ অক্টোবর ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ইউনিভার্সিটি
অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের
প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় কনফারেন্স কক্ষ-২-এ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ
মোক্তার আলী।
বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর শিল্পকলা একাডেমির সিনিয়র সংগীত শিক্ষক
প্রভাস কুমার রায় আপন এবং সিনিয়র নৃত্য শিক্ষক প্রমিতা দত্ত ঝুমুর।
অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষা বিভাগের প্রভাষক ও কালচারাল ক্লাবের
উপদেষ্টা জনাবা রাবেয়া বসরী।
অনুষ্ঠানটি
সঞ্চালনা করেন সাধারণ শিক্ষা বিভাগের প্রভাষক, জনাবা রাবেয়া বসরী। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং কালিয়াকৈর শিল্পকলা
একাডেমির সিনিয়র সংগীত শিক্ষক প্রভাস কুমার রায় আপন ও সিনিয়র নৃত্য শিক্ষক প্রমিতা
দত্ত ঝুমুর।
জাতীয়
পর্যায়ে আয়োজিত ‘নজরুল বর্ষ’ উদ্যাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতায়
অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের যোগ্য প্রতিযোগীদের নির্বাচন এবং বিজয়ীদের নাম
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণের উদ্দেশ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় মোট ৫ টি
সেগেমন্টে ১. নজরুল সংগীত ২. নজরুলের কবিতা আবৃত্তি ৩. অভিনয় (একক) ৪. নৃত্য (একক)
এবং ৫. উপস্থিত বক্তৃতা, প্রতিযোগীদের
স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। জাতীয় পর্যাযে
প্রেরণের লক্ষ্যে নির্বাচিত বিজয়ীদের নামঃ
১. নজরুল
সংগীত- রকি চন্দ্র রায়, ইন্টারনেট অব
থিংস এন্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং, সেশনঃ ২০২৫-২৬।
২.
নজরুলের কবিতা আবৃত্তি - মোঃ সিফাত আল হুজাইফা, ইন্টারনেট অব থিংস এন্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং, সেশনঃ ২০২৫-২৬।
৩. অভিনয়
(একক) - মানজারুল ইসলাম তামিম, সাইবার
সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং, সেশনঃ২০২৪-২৫।
৪. নৃত্য
(একক) - কল্পিতা হালদার, ডাটা সাইন্স
এন্ড ইঞ্জিনিয়ারিং, সেশনঃ ২০২৫-২৬
এবং উপস্থিত বক্তৃতাঃ মানজারুল ইসলাম তামিম, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং, সেশনঃ২০২৪-২৫।
এই
প্রতিযোগীতার মাধ্যমে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং তাদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের উদ্যোগ নেওয়া
হয়েছে।
‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতার লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, সংগীত, সৃষ্টিশীলতা, সাম্য, মানবতা ও
অসাম্প্রদায়িক চেতনা সম্পর্কে আগ্রহ সৃষ্টি করা এবং তাঁর আদর্শ ও দর্শনের সঙ্গে
নতুন প্রজন্মকে পরিচিত করা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আবৃত্তি, সংগীত, নৃত্য ও অন্যান্য সাংস্কৃতিক
পরিবেশনার মাধ্যমে তাঁরা নিজেদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা তুলে ধরার সুযোগ
পান।
প্রযুক্তিনির্ভর
উচ্চশিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, মননশীলতা ও সাংস্কৃতিক চেতনার বিকাশে বিশ্ববিদ্যালয় গুরুত্ব
দিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতা
শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ, সাহিত্য ও সংস্কৃতিচর্চায় উৎসাহ প্রদান এবং জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি
শ্রদ্ধাবোধ জাগ্রত করার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ। এ ধরনের আয়োজন
শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের
সাম্য,
মানবতা ও অসাম্প্রদায়িকতার আদর্শ ধারণ ও চর্চায় নতুন
প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা করা হয়।