ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, মানসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করেছেন।

আজ, ২৯ জুলাই ২০২৬ (বুধবার) তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন ও আবাসিক হল পরিদর্শন করেন। পরিদর্শনকালে শ্রেণীকক্ষের পাঠদানের পরিবেশ, শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা এবং সার্বিক অবকাঠামোগত অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি ছাত্র ও ছাত্রী হলের আবাসিক সুবিধা, পরিচ্ছন্নতা এবং শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনযাত্রার মান সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও স্বাস্থ্যসম্মত আবাসিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, হল প্রভোস্টবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।