2025 IEEE 7th International Conference on Sustainable Technologies for industry 5.0 (STI-2025) -এ ইন্টারনেট অফ থিংস এন্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইফতেখার রহমান, মো: তাজবির আহমেদ, ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব মোঃ আশিকুচ্ছালেহীন,

প্রভাষক জনাব সৌরভ চন্দ্র দাস- এর গবেষণা কর্ম "Best Paper Award " অর্জন করেছে।

Green University কর্তৃক আয়োজিত উক্ত কনফারেন্সে মোট ৪৩৭টি পেপার জমা পড়ে, যার মধ্যে ১১৮টি পেপার প্রেজেন্টেশনের জন্য নির্বাচিত হয়। ফলে কনফারেন্সটির Acceptance Rate ছিল ২৭%। নির্বাচিত ১১৮টি পেপারের মধ্য থেকে Track-02 (Energy, Robotics, Electronics and Communication) বিভাগে তাঁদের গবেষণাপত্রটি “Best Paper Award” অর্জন করে।তাদের টিম সুপারভাইজার ছিলেন ইন্টারনেট অফ থিংস এন্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব মো: আশিকুচ্ছালেহীন এবং কো- অথর হিসেবে ছিলেন ইন্টারনেট অফ থিংস এন্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব সৌরভ চন্দ্র দাস।

ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ-এর মাননীয় উপাচার্য গবেষণা দলটিকে আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আশা প্রকাশ করেন। তিনি সমস্যা-সমাধানমূলক জ্ঞান অর্জন এবং গবেষণাভিত্তিক চিন্তাধারার ওপর আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এসময় পুরষ্কার অর্জনকারী দলের সদস্য এবং তাদের সাথে ছিলেন ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব মোঃ আশিকুচ্ছালেহীন।

ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব সৌরভ চন্দ্র দাস ।

ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান জনাব সুমন সাহা উক্ত দলটিকে অভিনন্দন জানান এবং উত্তরোত্তর সফলতা কামনা করেন।