ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত ‘৬ষ্ঠ আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড ২০২৬’ (6th International Robo Tech Olympiad 2026)-এর হ্যাকাথন (সিনিয়র) সেগমেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং (Internet of Things and Robotics Engineering) বিভাগের শিক্ষার্থীদের দল ‘টিম নেক্সোরা’ (Team Nexora)।

বিজয়ী দল ‘টিম নেক্সোরা’র সদস্যরা হলেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং (Internet of Things and Robotics Engineering) বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী মো. আল রিয়াদ এবং ওয়াসিফ আযান নাফিজ।দলটির তত্ত্বাবধায়ক (সুপারভাইজার) হিসেবে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন উক্ত বিভাগের শিক্ষক সৌরভ চন্দ্র দাস।

​গত শনিবার (১৪ নভেম্বর ২০২৬) ঢাকার বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার সিনিয়র হ্যাকাথন সেগমেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে সবার শীর্ষে থেকে প্রথম স্থান অর্জন ও স্বর্ণপদক (গোল্ড মেডেল) জিতে নেয় ‘টিম নেক্সোরা’।

​হ্যাকাথনে ‘টিম নেক্সোরা’ পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় "Air and Heat Monitoring with Flutter Mobile App" শীর্ষক একটি স্মার্ট আইওটি (IoT) ও সফটওয়্যার সমাধান উপস্থাপন করে। এতে জটিল এমবেডেড সিস্টেম ইঞ্জিনিয়ারিং, রিয়েল-টাইম সেন্সর ডেটা প্রসেসিং এবং ফ্লাটার (Flutter) ভিত্তিক ক্রস-প্ল্যাটফর্ম মোবাইল অ্যাপ্লিকেশনের সমন্বয় ঘটানো হয়েছে। সিস্টেমটি তাৎক্ষণিকভাবে বাতাসের গুণমান (Air Quality) ও তাপমাত্রার (Heat Index) সূক্ষ্ম পরিবর্তন বিশ্লেষণ করে মোবাইল অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক সতর্কবার্তা (Real-time Alert) ও ডেটা ভিজ্যুয়ালাইজেশন প্রদান করতে সক্ষম, যা বিচারকদের বিশেষ প্রশংসা অর্জন করে।

​প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ক্রেস্ট ও স্বর্ণপদক তুলে দেওয়া হয়। পরবর্তীতে বিজয়ী দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও বিভাগের সম্মানিত শিক্ষকদেঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তাঁরা শিক্ষার্থীদের এই আন্তর্জাতিক সাফল্যে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে প্রযুক্তি ও উদ্ভাবনী গবেষণায় আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান।