বাংলাদেশ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন
আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো.
মোক্তার আলী।
আজ ১৬
আগস্ট ২০২৬ (রবিবার) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে এ সাক্ষাৎ
অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে
ইউএফটিবি এর মাননীয় উপাচার্য ইউজিসি চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ইউজিসি
চেয়ারম্যানও এ সময় ইউএফটিবি উপাচার্যকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
সাক্ষাতে
মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) এর ক্যাম্পাস নির্মাণ, অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করে বাংলাদেশ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে অবহিত করেন এবং একাডেমিক, প্রশাসনিক ও গবেষণায় ইউএফটিবির বর্তমান অবস্থান তুলে ধরে
বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে ইউজিসি চেয়ারম্যানের সহযোগিতা প্রত্যাশা করেন।
এ সময়
ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ইউএফটিবির সার্বিক উন্নয়নে সহযোগিতা
প্রদানের আশ্বাস দেন।