ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজিবাংলাদেশ-এর ডিপার্টমেন্ট অব এডুকেশনাল টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত Team FrontierX–এর উদ্ভাবিত গেম “Math Maze” মর্যাদাপূর্ণ BGES 2025 Game Developers Award–এ বাংলাদেশের সেরা Top 10 গেম–এর তালিকায় স্থান অর্জন করেছে।

১২ ডিসেম্বর ২০২৫ তারিখে EdTE ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী

আব্দুল্লাহ আল রাফিমোঃ সোহেদুজ্জামান বসুনিয়া এবং সাজিয়া সুলতানা শাম্মীবাংলাদেশের ইতিহাসে প্রথমবার আয়োজিত Bangladesh Gaming & Esports Summit (BGES) 2025–এ অংশগ্রহণ করে আনুষ্ঠানিকভাবে সম্মাননাস্বরূপ সার্টিফিকেট গ্রহণ করেন। উক্ত আয়োজনটি IDEB–এ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, Team FrontierX–এর এই অর্জনটি GameJam+ থেকে জাতীয় পর্যায়ে উত্তরণের একটি উল্লেখযোগ্য মাইলফলকএবং বর্তমানে দলটি GameJam+ ইনকিউবেশন পর্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছেযা তাদের ভবিষ্যৎ উদ্ভাবনী যাত্রাকে আরও সুদৃঢ় করবে।

এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীলতাউদ্ভাবনী দক্ষতা এবং শিক্ষা ও প্রযুক্তির সমন্বয়ে গেম ডেভেলপমেন্টে সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

ডিপার্টমেন্ট অব এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান জনাব ফারহানা ইসলাম দলটিকে অভিনন্দন জানান এবং নির্দেশনা প্রদান করেন ।